বিশ্ব অর্থনীতির গতি পুনরুদ্ধারে কিছুটা শঙ্কা থাকার পরও এখন আশার আলো পরিলিক্ষত হচ্ছে। উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধি শক্তিশালী হয়েছে৷
তবে তা এখনো অর্থনৈতিক সংকট-পূর্ববর্তী সময়ের চেয়ে ধীরগতিতে৷ বিশ্ব অর্থনীতির জোরালো গিত তাই নির্ভর করছে বিভিন্ন দেশের সরকারের প্রকৃত কাঠামোগত সংস্কার কার্যক্রমের ওপর।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) তাদের সদ্য প্রকাশিত ত্রৈমাসিক বুলেটিনের সম্পাদকীয়তে এই অভিমত প্রকাশ করেছে৷
এতে বলা হয়েছে, ২০১৪ ও ২০১৫ সালে যথাক্রমে ৩ শতাংশ এবং ৩ দশমিক ৩ শতাংশ বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
উন্নত দেশগুলোর উচ্চ বেকারত্ব, আর্থিক কৃচ্ছ্রসাধনা এবং চলমান অর্থনৈতিক নিয়ন্ত্রণ অবস্থার কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি এখন নিম্নস্তরে রয়েছে। আবার অনেক দেশ ও অঞ্চলে অর্থনৈতিক মন্দার দীর্ঘমেয়ািদ প্রভাবের কারণে বিশ্ব কর্মসংস্থান পরিস্থিতি এখনো নাজুক রয়েছে। ইউরোপে গ্রিস ও স্পেনে বেকারত্বের হার ২৭ শতাংশে পৌঁছেছে৷ উচ্চ বেকারত্ব রয়েছে উত্তর আফ্রিকা এবং পশ্চিম এশিয়ায়, বিশেষত এখানকার তরুণদের মধ্যে।
এই অবস্থায় আইসিসিবি কর্মসংস্থান বাড়ানোর জন্য প্রশিক্ষণ ও সরকাির বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করেছে৷