ধোলাইখালে মার্কেন্টাইল ব্যাংকের ৫৯তম শাখা উদ্বোধন
ঢাকার ধোলাইখালের লালমোহন সাহা স্ট্রিটের চিশিত ভবনে সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংকের ৫৯তম শাখা খোলা হয়েছে।প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান সাংসদ মো. আব্দুল জলিল। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম আমানউল্লাহ, পরিচালক তৌফিক রহমান চৌধুরী, গোলাম ফারুক আহমেদ, মোহাম্মদ মনসুরুজ্জামান, এ এস এম ফিরোজ আলম, মো. সেলিম, মোশাররফ হোসেন, ইসরাত জাহান ও সাংসদ মতিউর রহমান, উদ্যোক্তা এম এম সাকিল আখতার, মো. আবদুল হান্নান ও এস এম শফিকুল ইসলাম এবং সাবেক পরিচালক এম এ খান বেলাল।এ ছাড়া অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এ কে এম শহীদুল হক, উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জলিল চৌধুরী, শাখাটির ব্যবস্থাপক ফয়জুর রহমান মজুমদার এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। মো. আব্দুল জলিল বলেন, ধোলাইখাল এলাকা যানবাহন ও কলকারখানার ক্ষুদ্র ও মাঝারি যন্ত্রাংশের উৎপাদন ও ব্যবসায়ের জন্য প্রসিদ্ধ। সে জন্য এই এলাকার বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ডকে আধুনিক ব্যাংকিংসেবার সঙ্গে সম্পৃক্ত করতে মার্কেন্টাইল ব্যাংক এই শাখাটি খুলেছে।আব্দুল জলিল আরও বলেন, দেশের সাধারণ মানুষকে সঞ্চয়ের প্রতি আগ্রহী করে তুলে তাঁদের জীবনমানের উন্নয়ন ঘটাতে মার্কেন্টাইল ব্যাংক বেশ কিছু আকর্ষণীয় সঞ্চয়ী ও আমানত প্রকল্প এবং ঋণ প্রকল্প তৈরি করেছে।এম আমানউল্লাহ বলেন, দক্ষ ও আধুনিক ব্যাংকিংসেবা প্রদানের মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক এলাকাবাসীর আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে।এ কে এম শহীদুল হক বলেন, ধোলাইখাল এলাকার ব্যবসায়ীদের ব্যাংকিং-চাহিদা পূরণে মার্কেন্টাইল ব্যাংক সর্বদাই আন্তরিক থাকবে। বিজ্ঞপ্তি।