নওগাঁ চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনার পীযূষ কুমার সরকার চেম্বার ভবনে উপস্থিত প্রার্থীদের সামনে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে অংশগ্রহণকারী দুই প্যানেলের আটজন করে নির্বাচিত হয়েছেন। সম্মিলিত শিল্প ও ব্যবসায়ী পরিষদ থেকে মোহাম্মদ আলী দ্বীন, সামসুল হক, আতাউর রহমান, দীপক কুমার সরকার, মোতাহার হোসেন, রহিমা হক, মাহমুদ মোল্লা আপেল ও আহসান সাঈদ এবং ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে আহম্মদ আলী, অমীয় কুমার দাস, এম এ খালেক, রাজকুমার আগরওয়াল, এ বি এম মোস্তাফিজুর রহমান চৌধুরী, ইকবাল শাহরিয়ার, মামুনুর রশীদ ও আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। দুটি প্যানেলে ১৬টি পদের বিপরীতে ৩২টি পদ থাকলেও ৩০ জন ব্যবসায়ী অংশ নেন। চেম্বারের ৯০৬ জন ভোটারের মধ্যে ৮৩৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।