নওগাঁ জেলা শহরে মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ জেলা সদরের কাপড়পট্টির চিশতিয়া টাওয়ারে সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ২৮তম এটিএম বুথ চালু করা হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান সাংসদ মো. আবদুল জলিল প্রধান অতিথি হিসেবে এটিএম বুথটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ চেম্বারের সভাপতি মো. শামসুল হক ও নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সরওয়ার আলম কাজল। এতে আরও উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মনীন্দ্র কুমার নাথ ও নওগাঁ শাখার ব্যবস্থাপক সৈয়দ আহমাদুল করিম। মো. আবদুল জলিল বলেন, ব্যাংকিং লেনদেনের স্বাভাবিক সময়সীমার পরও মানুষ যেন প্রয়োজনে টাকা উঠানোর সুযোগ পান, সে জন্য মার্কেন্টাইল ব্যাংক দেশের বিভিন্ন এলাকায় এটিএম বুথ স্থাপনের কর্মসূচি হাতে নিয়েছে।আবদুল জলিল আরও বলেন, শুধু ব্যবসার মনোবৃত্তি নিয়ে নয়, বরং মানুষকে আন্তরিকতার সঙ্গে ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে তাদের অর্থনৈতিক উন্নয়ন সাধনের লক্ষ্যে কাজ করে মার্কেন্টাইল ব্যাংক। বিজ্ঞপ্তি।