নওগাঁয় এসআইবিএলের শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সোনালী ব্যাংক রোডে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ৬৫তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।ব্যাংকের নিরীক্ষা কমিটির চেয়ারম্যান আলহাজ সুলতান মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক নূর-এ-আলম চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।