নওগাঁয় ডাচ্-বাংলা ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ১০৭তম শাখা গত রোববার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের অন্যান্য শাখার মতো এই শাখায়ও শুরু থেকেই গ্রাহকদের অনলাইন ব্যাংকিং সুবিধা প্রদান করা হবে।ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে কে এস তাবরেজ বলেন, ডাচ্-বাংলা ব্যাংক বর্তমানে দেশের ১৯ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে। তিনি ডাচ্-বাংলা ব্যাংকে হিসাব খুলে আধুনিক অনলাইন ব্যাংকিং সেবা নেওয়ার জন্য স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।নওগাঁর মেইন রোডের আনন্দবাজার শপিং কমপ্লেক্সে উদ্বোধনের পর ব্যাংকের শাখা অনেকেই পরিদর্শন করেন এবং হিসাব খোলেন। বিজ্ঞপ্তি।