নওয়াবগঞ্জে ইবিএলের ৪০তম শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার অদূরে নওয়াবগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ৪০তম শাখা চালু করা হয়েছে। গণপূর্ত ও গৃহায়ণ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান নওয়াবগঞ্জের কলাকোপা ইউনিয়ন পরিষদের হোসেন প্লাজায় ব্যাংকের এ নতুন শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।অনুষ্ঠানে ইবিএলের চেয়ারম্যান মোহাম্মদ নূর আলী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, উপব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান ও এম ফখরুল আলম, ইভিপি ও এরিয়া হেড কনজ্যুমার ব্যাংকিং মো. মুসা, হেড অব ব্র্যান্ড ও মার্কেটিং জিয়াউল করিম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।