প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরায় নির্মাণ হতে যাওয়া রিহ্যাবের প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভবন নির্মাণের নকশার জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করবে ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ (আইএবি)। এই প্রতিযোগিতায় নির্বাচিত শ্রেষ্ঠ নকশার আদলে প্রশিক্ষণ ইনস্টিটিউটটি তৈরি করবে আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। এ লক্ষ্যে রিহ্যাব ও আইএবির মধ্যে গতকাল একটি সমঝোতা স্মারক সই হয়েছে। রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন এবং আইএবির সভাপতি আবু সাইদ এম আহমেদ এতে সই করেন।
বিজ্ঞপ্তি