নকশীকাঁথার গানে পৃষ্ঠপোষক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বাজারে এসেছে লোকগানের দল নকশীকাঁথার গানের অ্যালবাম নকশীকাঁথার গান। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর মতিঝিলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সালেহীনের হাতে অ্যালবামটি তুলে দেন নকশীকাঁথার ভোকাল সাজেদ ফাতেমী। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের এইচআর প্রধান এম আহসান উল্লাহ খান ও জনসংযোগ কর্মকর্তা মেজবা উদ্দিন আহমেদ। অ্যালবামটি বাজারে এনেছে লেজারভিশন। বিজ্ঞপ্তি।