নকিয়া ইমার্জিং এশিয়ার নতুন কান্ট্রি ম্যানেজার আবু দাউদ খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নকিয়া ইমার্জিং এশিয়ায় বাংলাদেশে ও নেপালে নকিয়ার কর্মপরিচালনার নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে গত রোববার আবু দাউদ খান যোগ দিয়েছেন। তিনি মূলত ঢাকা থেকেই দ্রুত প্রসারমাণ এই অঞ্চলে তাঁর দায়িত্ব পালন করবেন। আবু দাউদ খান ২০১০ সালে সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে নকিয়ার ইমার্জিং এশিয়া ম্যানেজমেন্ট টিমের সঙ্গে যুক্ত হন। এর আগে তিনি বাংলাদেশে সনি এরিকসন মোবাইল কমিউনিকেশনস ও ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোতে বিভিন্ন দায়িত্ব পালন করেন। ব্যবসায় কৌশল, বিপণন ও বাজার ব্যবস্থাপনায় আবু দাউদ খানের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে।দাউদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রিপ্রাপ্ত। বিজ্ঞপ্তি।