প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএমডি গ্লোবাল ওওয়াই (এইচএমডি) বাংলাদেশের বাজারে নকিয়া ১৫০ নামে ডুয়াল সিমের নতুন একটি মুঠোফোন বিপণনের ঘোষণা দিয়েছে। নকিয়া ফোন বিপণনের দায়িত্ব নিয়ে যাত্রা শুরু করার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এইচএমডি নতুন হ্যান্ডসেটটি বাজারে ছাড়ার এ ঘোষণা দিল। এইচএমডি হলো নকিয়া ফোন বাজারজাতকরণের স্টার্টআপ বা নতুন উদ্যোক্তা প্রতিষ্ঠান। এর সদর দপ্তর ফিনল্যান্ডে অবস্থিত। এই প্রতিষ্ঠান গ্রাহকদের জন্য নিউ জেনারেশন বা নতুন প্রজন্মের ফোন বাজারজাত করবে। বিজ্ঞপ্তি