নকিয়ার ‘অভিজ্ঞতা’ শীর্ষক উদ্যোগ শেষ হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে নকিয়া ইমার্জিং এশিয়া আয়োজিত ‘অভিজ্ঞতা’ শীর্ষক উদ্যোগ গতকাল রোববার শেষ হয়েছে।কয়েক মাস ধরে চলা এই উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয়ের শেষবর্ষের ছাত্রছাত্রীরা তাঁদের পেশাগত জীবনের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি করপোরেট জগতে কাজ করার ন্যূনতম যোগ্যতা সম্পর্কেও অবহিত হন।ঢাকার গুলশানের একটি কনভেনশন সেন্টারে এই উদ্যোগটির সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নকিয়া ইমার্জিং এশিয়ার কান্ট্রি ম্যানেজার আবু দাউদ খানসহ এই ‘অভিজ্ঞতা’র করপোরেট পার্টনার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সেরা পাঁচ বিজয়ীর হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও নকিয়া সি৩ তুলে দেয়া হয়।এই উদ্যোগের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এআইইউবি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি—এই পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদা আলাদা কর্মশালার আয়োজন করা হয়। এতে গ্রামীণফোন, এইচএসবিসি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, নকিয়া ইএ লিমিটেডের শীর্ষ পর্যায়ের ব্যবস্থাপকেরা বিভিন্ন কর্মঅধিবেশন পরিচালনা করেন। কর্মশালার শেষে ছিল বিডিজবস ডট কমের পরিচালনায় সিভি রাইটিং ট্রেনিং বা জীবনবৃত্তান্ত লেখার কৌশল। বিজ্ঞপ্তি।