প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩০ জুন শেষ হওয়া ১৮ মাসের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করেছে স্কয়ার টেক্সটাইলস লিমিটেড। রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন হল-২-এ গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ২১তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। স্কয়ার টেক্সটাইলসের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, স্বতন্ত্র পরিচালক এম সেকেন্দার আলী, পরিচালক (অর্থ ও হিসাব) মো. কবির রেজা, সিএফও মো. আলমগীর হোসেন ও কোম্পানির সচিব খন্দকার হাবিবুজ্জামান। বিজ্ঞপ্তি।