নগদ সহায়তা পাবে আরও তিন পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানির ক্ষেত্রে নগদ সহায়তা বা ভর্তুকি সুবিধা প্রাপ্ত কৃষিপণ্যের তালিকায় নতুন আরও তিনটি পণ্য যুক্ত হয়েছে। এগুলো হলো টিনজাত আনারস, বেবিকর্ন ও ঘৃতকুমারী। অর্থাৎ এখন থেকে এ তিনটি পণ্য রপ্তানির বিপরীতে রপ্তানিকারককে ভর্তুকি সুবিধা দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এর আগে ২০০৫ সালে বাংলাদেশ ব্যাংক ভর্তুকি সুবিধা প্রাপ্ত যেসব প্রক্রিয়াজাত কৃষিপণ্যের তালিকা প্রকাশ করেছিল, তাতে ৬০টি কৃষিপণ্য ছিল। এর সঙ্গে নতুন করে আরও তিনটি পণ্য যুক্ত হলো।
নিজস্ব প্রতিবেদক