নজরদারিতে বিজ্ঞাপন সরবরাহকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদপত্র, রেডিও-টিভিসহ গণমাধ্যমে যেসব প্রতিষ্ঠান বিজ্ঞাপন সরবরাহের দায়িত্ব পালন করে, এবার অর্থমন্ত্রী তাদের দিকেও নজর দিলেন। এসব প্রতিষ্ঠানকে এখন থেকে উৎসে কর দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভাষায়, এসব প্রতিষ্ঠানের সেবাকে ‘মিডিয়া বায়িং এজেন্সি সার্ভিস’ বলা হয়েছে। এসব সেবাদানকারী প্রতিষ্ঠানকে উৎসে কর দিতে হবে। এসব প্রতিষ্ঠান কমিশন বা ফি নিলে ২৫ লাখ টাকা পর্যন্ত ১০ শতাংশ এবং এর বেশি হলে ১২ শতাংশ উৎসে কর কাটা হবে। অন্যদিকে মোট বিলের ওপর ২৫ লাখ টাকা পর্যন্ত দশমিক ৫ শতাংশ এবং এর বেশি হলে দশমিক ৬৫ শতাংশ উৎসে কর বসবে।