নড়াইলে মাসব্যাপী হস্তশিল্প মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মহিলা সংস্থার নড়াইল শাখার উদ্যোগে স্থানীয় সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে মাসব্যাপী তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ গত বুধবার এ মেলার উদ্বোধন করেন। মহিলা সংস্থার নড়াইল শাখার চেয়ারম্যান সৈয়দা জাহানারা অহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সুবাস বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, নড়াইলের পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান ও সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ফজলুর রহমান, মেলা উদ্যাপন পর্ষদের আহ্বায়ক শেখ সালাউদ্দীন প্রমুখ।