প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন একটি আইপি পিবিএক্সের (এমআইভয়েস এ ৪০০) সেবা উদ্বোধন করেছে এ কে খান টেলিকম লিমিটেড (একেটিএল)। রাজধানীর একটি হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত ‘প্রোডাক্ট ব্রিফিং অব মিটেল’ শিরোনামে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাসুদ রহমান। বিশেষ অতিথি ছিলেন ভারত-বাংলাদেশ মিটেল টেলিকমের প্রধান অনুরাগ কুমার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একেটিএলের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাসেম খান, অপারেশন হেড সোহেল মেহমুদ, বিক্রয় ও ব্যবসাপ্রতিষ্ঠান উন্নয়ন বিভাগের সিনিয়র ম্যানেজার কাশীনাথ মুখার্জি, চিফ টেকনিক্যাল অফিসার তরুণ দাস ও ব্যবসাপ্রতিষ্ঠান উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক আহসান মাহমুদ। বিজ্ঞপ্তি।