নতুন আইপিএস ব্যাটারির বাজারজাতকরণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার একটি হোটেলে গত বুধ ও বৃহস্পতিবার হোয়াইট প্রোডাক্টস অ্যান্ড ইলেকট্রনিকস লিমিটেডের (একটি সনি-র‌্যাংগস কোম্পানি) ডিলার সম্মেলন-২০১০ অনুষ্ঠিত হয়েছে।এবারের সম্মেলনের স্লোগান ছিল ‘জেগে উঠি নতুন উদ্যমে’। এতে কোম্পানির পক্ষ থেকে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ়প্রত্যয় ঘোষণা করা হয়। দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই ডিলার সম্মেলনের প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোয়াইট প্রোডাক্টস অ্যান্ড ইলেকট্রনিকসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আখতার হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক জে. একরাম হোসেন। এ ছাড়া বক্তব্য দেন কোম্পানির মহাব্যবস্থাপক সবুর আহমেদ, শেরুর রহমান, বিপণন ব্যবস্থাপক মাসুম খান প্রমুখ।এদিকে সম্মেলন এই উপলক্ষে হোয়াইট প্রোডাক্টস অ্যান্ড ইলেকট্রনিকসের তৈরি ‘র‌্যাংগস পাওয়ার ম্যাক্সিমা’ আইপিএস ব্যাটারির বিপণন কার্যক্রম উদ্বোধন করা হয়। এটির উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আখতার হোসেন। সম্মেলনের দ্বিতীয় দিনে ডিলারদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পুরস্কার প্রদান করা হয়। এতে সেরা ব্যাটারি বিক্রেতা চারজন, সেরা টায়ার বিক্রেতা তিনজন ও একজনকে গোল্ডেন পারফরম্যান্স অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া হয়। সন্তোষজনক পারফরম্যান্সের জন্য তিনজন ও ডিলিং এক্সিল্যান্সের জন্য একজনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া বিক্রয় নৈপুণ্যের জন্য দুজন সেরা পুরস্কার লাভ করেন। বিজ্ঞপ্তি।