নতুন আইপিওর বিবরণী নিরীক্ষায় বিশেষজ্ঞ প্যানেল
শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী কোম্পানির প্রসপেক্টাস বা বিস্তারিত বিবরণী নিরীক্ষার জন্য ১৪ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল গঠন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।প্যানেলভুক্ত সদস্যদের মধ্য থেকে পাঁচজনের দল একেকটি কোম্পানির বিবরণী নিরীক্ষা করে ডিএসইর পরিচালনা পর্ষদের কাছে তাদের মতামত তুলে ধরবে। সেসব মতামত পরে ডিএসইর পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে উপস্থাপন করা হবে।গতকাল বুধবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় ২৭ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়। সভা শেষে ডিএসইর সভাপতি রকিবুর রহমান সংবাদ সম্মেলন করে এসব নাম ঘোষণা করেন।বিশেষজ্ঞ প্যানেল: তালিকাভুক্ত হতে আগ্রহী কোম্পানির বিবরণী নিরীক্ষায় গঠিত ১৪ সদস্যের বিশেষজ্ঞ প্যানেলের সদস্যরা হলেন: দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সভাপতি মমতাজউদ্দিন আহমেদ; দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক সভাপতি জামালউদ্দিন আহমেদ ও নাসিরউদ্দিন আহমেদ; ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ডিন হাবিবুর রহমান; চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস প্রতিষ্ঠান এ কাশেম অ্যান্ড কোম্পানির অন্যতম অংশীদার আকতার সোহেল কাশেম ও রহমান রহমান হকের অন্যতম অংশীদার আদিব এইচ খান; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক এম এ বাকী খলিলী ও সাদিকুল ইসলাম; অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষক স্বপন কুমার বালা; বিজনেস স্টাডিজের শিক্ষক মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী; সিএ প্রতিষ্ঠান খান ওহাব শফিক রহমান অ্যান্ড কোম্পানির অংশীদার আনিসুর রহমান ও আশরাফুজ্জামান; আশরাফ উদ্দিন অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা অংশীদার আশরাফউদ্দিন আহমেদ এবং আজিজ হালিম খায়ের চৌধুরীর প্রধান পরামর্শক আকতার হোসেন সান্নামাত।