নতুন আঙ্গিকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ মে থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটি (www.bb.org.bd) নতুনভাবে সাজানো হয়েছে। যুক্ত হয়েছে ফটো গ্যালারি, ভিডিও গ্যালারি, ফিডব্যাক, সাম্প্রতিক ও আসন্ন ইভেন্টসসহ নতুন নতুন ফিচার।তথ্যবহুল এই ওয়েবসাইটটি শুধু বাংলাদেশ ব্যাংককেই তুলে ধরছে না, এতে দেশের সামগ্রিক অর্থনীতির বিভিন্ন দিক ফুটে উঠেছে। ওয়েবসাইটটিতে কেন্দ্রীয় ব্যাংকের সামগ্রিক পরিচয়, দেশের অর্থনৈতিক চিত্র, মুদ্রাবিনিময় হার, প্রধান প্রধান অর্থনৈতিক নির্দেশক, মুদ্রানীতি, বার্ষিক প্রতিবেদন, অর্থনৈতিক ধারা, বিভিন্ন প্রকাশনা, গবেষণা কার্যক্রম, বিভিন্ন নীতিমালা ও গাইডলাইন, অনাবাসিক প্রবাসী বাংলাদেশিদের টাকা দেশে বিনিয়োগের সুবিধা, মুদ্রাবাজার, মুদ্রা জাদুঘর, দরপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি, বিভিন্ন সার্কুলার, সংবাদ বিজ্ঞপ্তি ইত্যাদিসহ সব ধরনের প্রয়োজনীয় তথ্য নতুনভাবে সাজানো হয়েছে।এতে তথ্যবহুল ওয়েবসাইটটি আরও আকর্ষণীয় ও ব্যবহার উপযোগী হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও দেশের ব্যাংকিং খাতের হালনাগাদ তথ্য জানা এবং ব্যাংকিং বিষয়ে যেকোনো অভিযোগ জানানোর ব্যবস্থা রয়েছে এ সাইটটিতে।ঘরে বসে বাংলাদেশ ব্যাংকের সব প্রকাশনা পড়তে পারা, প্রাইজবন্ডের ফলাফল অনলাইনে মেলানো, কেন্দ্রীয় ব্যাংকের চাকরিতে দরখাস্তের সুযোগ, মুদ্রা জাদুঘরের মাধ্যমে দেশের নতুন-পুরোনো সব নোট ও ধাতব মুদ্রার (কয়েন) সচিত্র তথ্য পাওয়া, বিভিন্ন মানের নোটের নিরাপত্তার দিকগুলোর সচিত্র বর্ণনা ইত্যাদি সুবিধা অন্তর্ভুক্ত আছে সাইটটিতে। বিজ্ঞপ্তি।