নতুন আন্তর্জাতিক চুক্তি পদ্ধতির ওপর কর্মশালা করল আইসিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) নতুন আন্তর্জাতিক চুক্তিপদ্ধতির বিষয়ে গতকাল এক কর্মশালার আয়োজন করেছে। ‘নিউ ইউআরডিজি: দ্য ইউনিফর্ম রুলস ফর ডিমান্ড গ্যারান্টি’ শীর্ষক এই কর্মশালার উদ্বোধন করেন আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান। এটি পরিচালনা করেন আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞ ভিনসেন্ট ও ব্রায়ান। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আইসিসিবির সহসভাপতি লতিফুর রহমান, আইসিসিবির ব্যাংকিং কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশে সিটিব্যাংক এনের কান্ট্রি অফিসার মামুন রশিদ, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও আইসিসিবির নির্বাহী এ কে এম রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।কর্মশালায় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ৮৪ জন প্রতিনিধি অংশ নেন। মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ মুদ্রানীতিতে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন এই মুদ্রানীতি মার্কিন ডলার ক্রয়ের প্রবণতা কমাতে ও স্থানীয় টাকার মূল্যমান বজায় রাখতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন। আইসিসিবির সভাপতি বলেন, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে আধুনিক ব্যাংকিং পদ্ধতি গ্রহণ করার জন্য উৎসাহিত করে যাচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে, কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক অনুশীলনের সঙ্গে সংগতি রক্ষাকল্পে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিউ ইউআরডিজি ও ইউসিপির মতো আন্তর্জাতিক হাতিয়ারগুলোর গ্রহণ নিশ্চিত করছে। আইসিসিবির সভাপতি জানান, আন্তর্জাতিক বাণিজ্যের সর্বশেষ নিয়মনীতি সম্পর্কে দেশের পেশাজীবীদের দক্ষ করে তোলার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।