নতুন উদ্যোক্তা ও উদ্ভাবন মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) গত বছরের মে মাসে দুই হাজার নতুন উদ্যোক্তা গড়ে তোলার একটি উদ্যোগ নিয়েছিল। সেই প্রকল্পের উদ্বোধন করেছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
সেই প্রকল্পের কয়েকজন উদ্যোক্তার তৈরি পণ্য নিয়ে গতকাল রোববার রাজধানীতে একটি মেলা শুরু হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার আয়োজন করেছে ডিসিসিআই।
অনুষ্ঠানে ডিসিসিআইয়ের সভাপতি শাহজাহান খান বলেন, এই প্রকল্পের আওতায় তিন হাজার ২০০ জন উদ্যোক্তা নিবন্ধন করে। এতে দুই হাজার ২০০টি প্রকল্প জমা পড়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ ফজলে নূর তাপস, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি ও নতুন উদ্যোক্তা তৈরির এই প্রকল্পের চেয়ারম্যান সবুর খান প্রমুখ।