প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএম এনার্জি বিডি লিমিটেড শিগগির দেশের বাজারে নতুন এলপি গ্যাস নিয়ে আসছে। এটি বিএম এলপি গ্যাস নামে বাজারজাত করা হবে। রেস্তোরাঁ ও গৃহস্থালির রান্না এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের ক্রমবর্ধমান চাহিদার আলোকে বিএম এনার্জি ১২, ৩৩ ও ৪৫ কেজির তিনটি ভিন্ন আকারের সিলিন্ডারে এই এলপি গ্যাস বাজারজাত করবে। রাজধানীর কারওয়ান বাজারের হোটেল লা ভিঞ্চিতে গতকাল বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বিএম এনার্জির চেয়ারম্যান বার্ট প্রঙ্ক, ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান, মহাব্যবস্থাপক ফিরোজ আহমেদ এবং এনড্রি হেন্ড্রিকস। ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩০ মে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই গ্যাসের বিপণন কার্যক্রম উদ্বোধন করা হবে। বিজ্ঞপ্তি