নতুন ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিয়ে এল এসএমসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মাইপিল’ ও ‘ওভাকন গোল্ড’ নামে দুটি নতুন জন্মবিরতিকরণ পিল নিয়ে এসেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে পিল দুটির আনুষ্ঠানিক যাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আশফাক রহমান, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী রেজা খান, নারী ও শিশুস্বাস্থ্য পণ্য বিপণন ইনচার্জ শায়লা পারভীন প্রমুখ। মাইপিল একটি তৃতীয় প্রজন্মের পিল, যার মাইক্রো-ডোজ ফর্মুলায় আছে ইথিনিল ইস্ট্রাডিওল বিপি ০.০৩ মিলিগ্রাম ও ডেসোজেস্ট্রেল বিপি ০.১৫ মিলিগ্রাম। আর ওভাকন গোল্ডে আছে ০.০৩৭৫ মিলিগ্রাম ইথিনিল ইস্ট্রাডিওল বিপি ও ০.৭৫ মিলিগ্রাম লাইনেস্ট্রেনল বিপি। বিজ্ঞপ্তি।