নতুন কনজ্যুমার প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট চালু করল গোদরেজ হাউসহোল্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অন্যতম এফএমসিজি (ফাস্ট মুভিং কনজ্যুমার গুড্স) কোম্পানি গোদরেজ হাউসহোল্ড প্রডাক্টস বাংলাদেশ প্রা. লি. এক অনুষ্ঠানের মাধ্যমে নারায়ণগঞ্জে তাদের নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিটে ১৫ কোটি টাকার বেশি অর্থ বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের এফএমসিজি মার্কেটে গোদরেজ গুডনাইট, এক্সপার্ট, হিট-এর মতো আন্তর্জাতিক ব্র্যান্ড দিয়ে বাসাবাড়ির কীটনাশক, হেয়ারকালার এবং পারসোনাল কেয়ারসহ বিভিন্ন প্রোডাক্ট ক্যাটাগরির মার্কেট লিডার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। নতুন ওই ম্যানুফ্যাকচারিং ইউনিটের উদ্বোধন করেন কোম্পানির সেলস, মার্কেটিং ও সার্ক-এর চিফ অপারেটিং অফিসার সুনীল কাটারিয়া। আরও উপস্থিত ছিলেন কোম্পানির এরপিএসও সার্ক-এর ইভিপি রাজেশ তিওয়ারি। বিজ্ঞপ্তি।