নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. সাইফুল ইসলাম লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সম্প্রতি প্রতিষ্ঠানটির ১১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাঁকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। সভায় সাত সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়। পরিষদের অন্য সদস্যরা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল মোমেন ভুইয়া, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) নাসির খান এবং ভাইস প্রেসিডেন্ট (মানবসম্পদ ও প্রশাসন) মো. নাজমুল হাসান। নির্বাচিত তিন পরিচালক হলেন এম আনিসুর রাজ্জাক, জিয়াউর রহমান ও হেদায়েতউল্লাহ। বিজ্ঞপ্তি।