নতুন করে ঋণের জালে কিছু বিনিয়োগকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসইসি নতুন তালিকাভুক্ত শেয়ারের ক্ষেত্রে সম্প্রতি ঋণসুবিধা সহজ করে দেয়। লেনদেন শুরুর প্রথম দিন থেকেই নতুন শেয়ারের ঋণসুবিধা চালু করা হয়। এতে দেখা যায়, নতুন শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ তৈরি হয়। এর ফলে তালিকাভুক্তির প্রথম দিন থেকেই এসব শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটে। নতুন করে ঋণসুবিধা নিয়ে নতুন শেয়ারে বিনিয়োগ করেন একদল বিনিয়োগকারী। শেষ পর্যন্ত ওই সব শেয়ারের দাম স্থায়ী হয়নি। কয়েক দিনের ব্যবধানেই নতুন শেয়ারগুলোর অস্বাভাবিক দরপতন ঘটে। এতে আটকে যায় বর্তমান বাজারে সক্রিয় একদল বিনিয়োগকারী। লাভের বদলে লোকসানের মুখে পড়তে হয় তাদের। এর আগে নতুন তালিকাভুক্তির প্রথম ৩০ কার্যদিবসে কোনো কোম্পানির শেয়ারের বিপরীতে ঋণসুবিধা পেতেন না বিনিয়োগকারীরা। কিন্তু সেটি শিথিল করে প্রথম দিন থেকেই ঋণসুবিধা চালুর সিদ্ধান্ত নেয় বিএসইসি। এ বিষয়ে ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, ‘নতুন কোম্পানি তালিকাভুক্তির প্রথম দিন থেকে কেন ঋণসুবিধা চালু করা হলো, সেটি আমার বোধগম্য নয়। আমি মনে করি, লেনদেন শুরুর এক মাস পর থেকে ঋণসুবিধার বিধানটিই ভালো ছিল।’