এনসিসি ব্যাংকে সদ্য নিয়োগ পাওয়া ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের জন্য দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে শুরু হয়। ব্যাংকের চেয়ারম্যান নূরুন নেওয়াজ কোর্সের উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ এবং উপব্যবস্থাপনা পরিচালক টি এম ফারুক চৌধুরী উপস্থিত ছিলেন। কোর্সের সমন্বয়ক ছিলেন এনসিসি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জগদীশ চন্দ্র দেবনাথ।প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান নূরুন নেওয়াজ বলেন, ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণকে কর্মক্ষেত্রে যথাযথভাবে কাজে লাগিয়ে ব্যাংকিং খাতে আগামী দিনের নেতৃত্ব গ্রহণের জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।