নতুন কার্ড নিয়ে এল এবি ব্যাংক ও মাস্টারকার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবি ব্যাংক মাস্টারকার্ডের নতুন ক্রেডিট কার্ড বিপণন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা
এবি ব্যাংক মাস্টারকার্ডের নতুন ক্রেডিট কার্ড বিপণন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা

এবি ব্যাংক লিমিটেড ওয়ার্ল্ড মাস্টারকার্ড ক্রেডিট কার্ড চালু করেছে। এটি মাস্টারকার্ডের সর্বোচ্চ মানের পণ্য; যেটিতে বিশেষ করে প্রিমিয়াম ট্রাভেলার বা আরাম-আয়েশে ভ্রমণকারীদের জন্য বিশেষায়িত কিছু সুবিধা রয়েছে।
এই কার্ডধারীরা বিশ্বের বিভিন্ন দেশে সবচেয়ে ভালো ও দামি হোটেল-রিসোর্টগুলোতে অগ্রাধিকার পাবেন। সেই সঙ্গে রুমে সৌজন্যমূলক সুযোগ, দ্রুত চেক-ইন ও চেক-আউটসহ বিশেষায়িত কিছু সুবিধা পাবেন। এ ছাড়া নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, মিয়ামি, লন্ডন, প্যারিস, বুয়েনস এইরেস, রিও ডি জেনিরো, সিঙ্গাপুর, লিমা, মস্কো, মাদ্রিদ, ইস্তান্বুলসহ বিশ্বের বিভিন্ন মেগাসিটিতে কেনাকাটা, খাওয়া-দাওয়া ও ক্রীড়ানুষ্ঠানের ক্ষেত্রেও এই কার্ডধারীদের জন্য কিছু সুবিধা থাকবে। ঢাকার একটি হোটেলে গত বৃহস্পতিবার আয়োজিত কার্ডটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খণিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ; মাস্টারকার্ডের দক্ষিণ এশীয় প্রধান ভিকাস ভার্মা; বাংলাদেশে কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল; ফরেন ইনভেস্টরস চেম্বারের প্রেসিডেন্ট রুপালি চৌধুরী; বিশিষ্ট আইনজীবী রফিক-উল-হক এবং এবি ব্যাংকের প্রথম উদ্যোক্তা চেয়ারম্যান এম মোরশেদ খান, বর্তমান চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ, তথ্যপ্রযুক্তি ও ইবিজ প্রধান রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।
মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়ার এরিয়া হেড ভিকাস ভার্মা বলেন, ‘গ্রাহকদের জন্য প্রতিনিয়ত পণ্য-সেবার সম্ভার সমৃদ্ধ করার ধারাবাহিকতায় আমরা এবি ব্যাংকের মাধ্যমে নতুন এই পণ্য নিয়ে এসেছি।’
এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শামিম আহমেদ চৌধুরী বলেন, ‘আমরা দেশে আমাদের প্রথম ক্রেডিট কার্ড ওয়ার্ল্ড মাস্টারকার্ডের প্রচলন করতে পেরে খুবই আনন্দিত। এই কার্ডধারীদের জন্য আমরা সর্বোচ্চ মানসম্পন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চাই।’