নতুন কৌটায় বাজারে ওভালটিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নতুন মোড়কে ও নতুন কৌটায় বাজারে এল সম্পূরক খাদ্য ওভালটিন। রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কেক কেটে নতুন ওভালটিনের এই আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, মল্টেড মিল্ক ও মল্টেড চকলেট—এই দুই স্বাদের ওভালটিন এখন থেকে ৩৯৫ টাকায় ৪০০ গ্রামের নতুন জার এবং ৩৬০ টাকায় ৩৫০ গ্রাম প্যাকে পাওয়া যাবে। ওভালটিনের পরিবেশক ড্যানিশ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদ বলেন, ওভালটিনের নতুন জার বেশ আকর্ষণীয়। তাই এটি সহজেই সবার দৃষ্টি কাড়বে।
ওভালটিন সম্পর্কে একটি উপস্থাপনা দেন ড্যানিশ ফুডস লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (ব্র্যান্ড) আবু ওবায়দা ইমন। সংবাদ সম্মেলনে ড্যানিশ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক লিমিটেড, টুইংস ওভালটিন বাংলাদেশ লিমিটেড এবং পারটেক্স স্টার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক