নতুন গভর্নর যোগ দেবেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন নিয়োগ পাওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. ফজলে কবির আজ রোববার কাজে যোগ দেবেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১৬ মার্চ চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেয়েছেন সাবেক অর্থসচিব ফজলে কবির। জনপ্রশাসন মন্ত্রণালয় ওই দিন প্রজ্ঞাপন জারি করে এ নিয়োগ দেয়। এতে বলা হয়, সাবেক সিনিয়র সচিব এবং সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফজলে কবিরকে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ১০(৫) ধারা অনুযায়ী বর্তমান পদ এবং অন্য সব প্রতিষ্ঠানের কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। তাঁর মেয়াদ যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর। নিয়োগ পাওয়ার সময় ফজলে কবির যুক্তরাষ্ট্রে ছিলেন। ১৭ মার্চ দেশে ফিরে তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় গিয়ে দেখা করেন। ছুটির দিন থাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে গতকাল পর্যন্ত তাঁর কোনো চুক্তি হয়নি। আজ চুক্তির পরই তিনি বাংলাদেশ ব্যাংকে যোগ দেবেন বলে জানা গেছে।