নতুন গভর্নরকে প্র্যাবের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবিরকে অভিনন্দন জানিয়েছে পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (প্র্যাব)। প্র্যাব নেতারা গত সোমবার কেন্দ্রীয় ব্যাংকে গিয়ে নতুন গভর্নরকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন প্র্যাবের সভাপতি আতা সরকার, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান, সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক এম মোফাজ্জল হোসেন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জনসংযোগ ও মার্কেটিং প্রধান আজম খান, প্রাইম ব্যাংকের জনসংযোগ প্রধান মনিরুজ্জামান টিপু প্রমুখ। বিজ্ঞপ্তি।