নতুন চেয়ারম্যান এনবিআরে যোগ দেবেন ঈদের পর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল আজহার পর বর্তমান বাণিজ্যসচিব গোলাম হোসেন তাঁর নতুন কর্মস্থল জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চেয়ারম্যান হিসেবে যোগদান করবেন। গতকাল এনবিআরে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তবে কবে যোগদান করবেন তা জানাননি তিনি। এনবিআর সূত্রে জানা গেছে, ২৯ অক্টোবর বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদের চুক্তিভিক্তিক মেয়াদ শেষ হচ্ছে। সেদিনই নতুন চেয়ারম্যান গোলাম হোসেন দায়িত্বভার গ্রহণ করবেন।