প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কোম্পানির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী শহিদুল ইসলাম চৌধুরী। ঢাকায় কোম্পানির প্রধান কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের এক সভায় তাঁদের নির্বাচিত করা হয়।মোরশেদ আলম ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক। তিনি দেশ জেনারেল ইনস্যুরেন্সের ভাইস চেয়ারম্যান এবং মার্কেন্টাইল ব্যাংক, ইউনাইটেড হসপিটাল ও পিপলস ইউনিভার্সিটির পরিচালক। বেঙ্গল গ্রুপের অধীনে বর্তমানে বিভিন্ন খাতের ১৮টি শিল্প ও সেবাপ্রতিষ্ঠান রয়েছে। শহিদুল ইসলাম চৌধুরীও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক। এর আগে তিনি কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন। বিজ্ঞপ্তি।