নতুন টাকা মিলবে বৃহস্পতিবার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী বৃহস্পতিবার থেকে নতুন টাকা বাজারে ছাড়া হবে। বাংলাদেশ ব্যাংকের মতিঝিলের প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখা অফিসের মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখা থেকেও নোট বিনিময় করা যাবে। অফিস সময়ে নতুন নোট বিতরণের এ কার্যক্রম চলবে ২২ জুন পর্যন্ত।

জানা গেছে, ২ টাকা থেকে ৫০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট প্রতিটি একটি প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।

এবারও বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখা থেকে নতুন নোট পাওয়া যাবে। শাখাগুলো হলো ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী, জনতা ব্যাংকের আবদুল গণি রোড করপোরেট, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড, দি সিটি ব্যাংকের মিরপুর, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি, উত্তরা ব্যাংকের চকবাজার, সোনালী ব্যাংকের রমনা করপোরেট, ঢাকা ব্যাংকের উত্তরা, আইএফআইসি ব্যাংকের গুলশান, রূপালী ব্যাংকের মহাখালী, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের মোহাম্মদপুর, জনতা ব্যাংকের রাজারবাগ, পূবালী ব্যাংকের সদরঘাট, শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ, ওয়ান ব্যাংকের বাসাবো, ইসলামী ব্যাংকের শ্যামলী, ডাচ্‌-বাংলা ব্যাংকের দক্ষিণখান, মার্কেন্টাইল ব্যাংকের বনানী ও ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা।