নতুন টাকা মিলবে ২৭ আগস্ট থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৭ আগস্ট থেকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসে নতুন নোট পাওয়া যাবে। রাজধানীর মতিঝিল, সদরঘাটসহ দেশের ১০ শহরে বাংলাদেশ ব্যাংকের শাখা রয়েছে। এ ছাড়া ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকেও নতুন নোট পাওয়া যাবে। তবে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে যেকোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন। ঈদের আগে শেষ কর্মদিবস পর্যন্ত নতুন নোট পাওয়া যাবে। গতকাল বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।