নতুন ঠিকানায় এনসিসি ব্যাংকের কারওয়ান বাজার শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংকের কারওয়ান বাজার শাখা নতুন ঠিকানায় (জাহাঙ্গীর টাওয়ার, ১০ কারওয়ান বাজার, ঢাকা) স্থানান্তর করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ঠিকানায় শাখার কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম মাঈনউদ্দিন মোনেম, অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, পরিচালক খায়রুল আলম চাকলাদার এবং ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।