নতুন থিমে কাজ শুরু করেছে লাফার্জ সিমেন্ট
চলতি বছর নতুন লক্ষ্য নির্ধারণ করেছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড। এ জন্য ‘গ্রো অ্যান্ড বিয়ন্ড’ শিরোনামে নতুন থিম নিয়ে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।এই থিমের উদ্দেশ্য হচ্ছে লাফার্জের সঙ্গে সহযোগীদের সুসম্পর্কের মূল্য তুলে ধরা, যার দৃঢ়তায় উভয়েই বর্তমান ও ভবিষ্যতের জন্য সফলভাবে বেড়ে উঠবে। গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এটি জানায় লাফার্জ। এতে নতুন থিমের লোগো উন্মোচনও করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক এলবা। তারেক এলবা বলেন, ‘আমাদের সহযোগীরা সব সময় সাহায্য করেছেন। তাঁদের জন্যই গত বছর আমাদের প্রতিষ্ঠানের বেশ কিছু চমকপ্রদ অর্জন সম্ভব হয়েছে।’প্রসঙ্গত, লাফার্জ এবং সিমেন্টোস মলিনসের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। বিজ্ঞপ্তি।