নতুন দুটি ফ্লাইট চালু করবে ইউএস বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন ফ্লাইট চালুর বিষয়ে ইউএস বাংলা এয়ারলাইনসের সংবাদ সম্মেলন।
নতুন ফ্লাইট চালুর বিষয়ে ইউএস বাংলা এয়ারলাইনসের সংবাদ সম্মেলন।

চট্টগ্রাম ও ঢাকা থেকে ব্যাংকক এবং চট্টগ্রাম থেকে কলকাতা রুটে দুটি ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস বাংলা এয়ারলাইনস। ১৩ এপ্রিল থেকে চট্টগ্রাম-কলকাতা রুটে চালু হবে একটি ফ্লাইট, অন্য ফ্লাইটটি চালু হবে ৩ মে থেকে চট্টগ্রাম ও ঢাকা থেকে ব্যাংকক রুটে।

সম্প্রতি ইউএস বাংলা এয়ারলাইনসের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম-কলকাতা রুটের ফ্লাইটটি সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার ও রোববার সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে এবং সকাল ১০টা ১০ মিনিটে কলকাতা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে। চট্টগ্রাম ও ঢাকা থেকে ব্যাংকক রুটের ফ্লাইটটি সপ্তাহে চার দিন সোম, বুধ, শুক্র ও শনিবার চট্টগ্রাম থেকে সকাল ৮টায় এবং ঢাকা থেকে সকাল ৯টা ৪০ মিনিটে ব্যাংককের উদ্দেশে ছেড়ে যাবে এবং বেলা ২টা ১০ মিনিটে ব্যাংকক থেকে চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

যাত্রা শুরু করার পর মাত্র আড়াই বছরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ইতিমধ্যে ২০ হাজারের বেশি ফ্লাইট পরিচালনা করেছে ইউএস বাংলা। এ বছরের শেষ নাগাদ বড় এয়ারক্রাফট সংযোজনের মাধ্যমে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করার পরিকল্পনা আছে ইউএস বাংলার।