প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মি. নুডলস সম্প্রতি দেশের বাজারে নিয়ে এল এগ নুডলস। ১৮০ গ্রাম ওজনের প্রতি প্যাক এগ নুডলসের দাম নির্ধারণ করা হয়েছে ১৮ টাকা। প্রাণ এগ্রোর নুডলস বিভাগের পরিবেশক সম্মেলনে পণ্যটির বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রাণ এগ্রোর প্রধান পরিচালন কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, বিক্রয় উপমহাব্যবস্থাপক আহম্মেদ হালিম, ক্যাটাগরি মার্কেটিং ম্যানেজার তোষণ পাল, মি. নুডলসের ব্র্যান্ড ব্যবস্থাপক রিয়াদুল ইসলামসহ কোম্পানির বিক্রয় ও বিপণন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তোষণ পাল জানান, আধুনিক মেশিনে তৈরি এগ নুডলস ভোক্তাদের পরিপূর্ণ তৃপ্তি দেবে। এটি অচিরেই ভোক্তাদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি