নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে সম্মেলন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির ১৯তম দ্বিবার্ষিক সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনের শেষ দিন গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল।
ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গত বৃহস্পতিবার অর্থনীতি সমিতির তিন দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এবারের সম্মেলনে একটি বিশেষ প্ল্যানারি অধিবেশন ও ১২টি কর্ম-অধিবেশনে ১১২টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।
গতকাল সকাল নয়টা থেকে সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনে আজীবন ও সাধারণ সদস্যরা ভোট দেন। সমিতির ২০১৫-১৬ কার্যবছরের কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনে ২৮ পদের জন্য প্রার্থী হন ৪৯ জন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আশরাফ উদ্দীন চৌধুরী ও মো. সাফাত উল্লাহ্। সাধারণ সম্পাদক পদে জামাল উদ্দিন আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
গতকাল বিকেলে অনুষ্ঠিত হয় সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা। তার আগে চারটি কর্ম-অধিবেশন অনুষ্ঠিত হয়।