প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ৬ এপ্রিল থেকে ঢাকার সঙ্গে অভ্যন্তরীণ পাঁচটি গন্তব্যে নিয়মিত ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে। গন্তব্যগুলো হলো কক্সবাজার, যশোর, রাজশাহী, সৈয়দপুর ও বরিশাল। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট পথে কানেক্টিং ফ্লাইটও চলবে। ২৫ ফেব্রুয়ারি থেকে নতুন গন্তব্যগুলোর টিকিট বিক্রি শুরু হবে। সপ্তাহে ঢাকা-কক্সবাজার পথে ছয়টি, ঢাকা-যশোরে পাঁচটি, ঢাকা-রাজশাহীতে তিনটি, ঢাকা-সৈয়দপুর ও ঢাকা-বরিশালে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান। সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানিয়েছে, অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হবে ৭৪ আসনের ড্যাশ-৮ কিউ-৪০০ উড়োজাহাজ দিয়ে।
বাসস