নতুন প্যাকে মবিলের বিভিন্ন পণ্য বিপণন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুব্রিকেন্ট ব্র্যান্ড মবিলের বিভিন্ন পণ্য এখন থেকে নতুন প্যাকেজিংয়ে বাজারজাত হবে। মবিল যমুনা লুব্রিকেন্ট (এমজেএল) বাংলাদেশ লিমিটেড সম্প্রতি ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন মবিল পণ্য বিপণনের নতুন প্যাকেজ উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকদের কথা মাথায় রেখেই সহজে ব্যবহারযোগ্য নতুন প্যাক নিয়ে আসা হয়েছে। অনুষ্ঠানে এক্সন-মবিলের এশিয়া প্যাসিফিকের এফডিএস ক্লাস্টার ম্যানেজার ইয়াসির আল-আজাওয়ি, বিক্রয় পরিচালক তিও সং পিং ও বিপণন ব্যবস্থাপক জোয়ানে ইউ এবং এমজেএল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম মুকুল হোসেন বক্তব্য দেন।
বিজ্ঞপ্তি