নতুন প্যানাসনিক এলইডি এলসিডি ও প্লাজমা টিভি এখন দেশের বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বাজারে এখন পাওয়া যাচ্ছে প্যানাসনিক ব্র্যান্ডের নতুন ভিয়েরা এলইডি, এলসিডি ও প্লাজমা টেলিভিশন।ঢাকার একটি হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত প্যানাসনিক অডিও ভিজ্যুয়াল পণ্যের পরিবেশক এসিআই কনজ্যুমার ইলেকট্রনিকস এভির ডিলার বা পরিবেশক সম্মেলনে নতুন এই পণ্যগুলো বাজারজাতকরণের ঘোষণা দেওয়া হয়।অনুষ্ঠানে প্যানাসনিক সিঙ্গাপুরের ব্যবস্থাপনা পরিচালক পল অং, প্যানাসনিক এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের করপোরেট ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী পরিচালক মাসারু মারুও, এসিআই লিমিটেডের নির্বাহী পরিচালক সাঈদ আলমগীর এবং এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের বিজনেস ডিরেক্টর আশরাফ বিন তাজ উপস্থিত ছিলেন।এ ছাড়া সম্মেলনে এসিআই কনজ্যুমার ইলেকট্রনিকসের ২০০৯-১০ সালের সেরা ডিলারদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞপ্তি।