নতুন বছরের শুরুতে দেশে স্বর্ণের দাম একটু কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বর্ণের আন্তর্জাতিক মূল্য কিছুটা পড়ে যাওয়ায় দেশের বাজারে দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাই নতুন বছরের শুরুতেই বিভিন্ন ধরনের স্বর্ণের দাম ভরিপ্রতি এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমবে বলে বাজুস জানিয়েছে।নতুন মূল্য অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ ৫৮ হাজার ৩২০ টাকা, ২১ ক্যারেট ৫৫ হাজার ৭৫৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম পড়বে ৪৭ হাজার ৮২২ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম হবে ৩৫ হাজার ৫৭৫ টাকা ভরি। পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম পড়বে এক হাজার ৫১৬ টাকা।অর্থাৎ আজ থেকে ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের মূল্য আগের মূল্যের চেয়ে এক হাজার ১৬৬ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ১৫০ টাকা, ১৮ ক্যারেটে ৮৭৫ টাকা এবং সনাতনী পদ্ধতির স্বর্ণের মূল্য এক হাজার ২৮৩ টাকা কমবে। আর রুপার দাম কমবে ৫৮ টাকা।আজ মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে সর্বশেষ ২০ অক্টোবর দেশে স্বর্ণের দাম কমেছিল।