নতুন বিমা কোম্পানির লাইসেন্স আবেদনের সময় বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন বিমা কোম্পানির লাইসেন্সের জন্য আবেদনের সময়সীমা ১৫ দিন বাড়িয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তি দিয়ে এ সময় বাড়ানো হয়। নতুন বিমা কোম্পানির লাইসেন্সের জন্য আবেদনের সর্বশেষ সময়সীমা ছিল আগামী ১৫ এপ্রিল। বাড়িয়ে তা ৩০ এপ্রিল করা হয়। দেশব্যাপী ধারাবাহিক হরতালের কারণে কার্যদিবস কমে যাওয়ায় অনেকেই আবেদনের প্রস্তুতি নিতে পারেননি। তাঁরাই আইডিআরএর কাছে সময় বাড়ানোর দাবি জানান। সেই পরিপ্রেক্ষিতেই সময় বাড়ানো হয়েছে বলে প্রথম আলোকে জানান আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ।