নতুন বিমা কোম্পানির লাইসেন্স আবেদনের সময় বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বিমা কোম্পানির লাইসেন্সের জন্য আবেদনের সময়সীমা আরও এক দফা বাড়ল। সাধারণভাবে এ আবেদনের শেষ সময় ছিল গত ১৫ এপ্রিল। বাড়িয়ে তা করা হয় ৩০ এপ্রিল। এর মধ্যে কিছু আবেদন জমা পড়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে (আইডিআরএ)। আইডিআরএ গতকাল সোমবার এ সময়সীমা আরও ১৫ দিন বাড়িয়ে ১৫ মে পুনর্নির্ধারণ করেছে। আইডিআরএ সূত্র জানায়, কোনো অবস্থাতেই এ সময়সীমা আর বাড়ানো হবে না।