নতুন ব্যাংকের অনুমোদন সংকট বাড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ, আরও নতুন ব্যাংকের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত এবং শেয়ারবাজারের নেতিবাচক পরিস্থিতি তারল্য সংকট বাড়াবে ও বেসরকারি খাতে ঋণ সরবরাহে বিঘ্ন সৃষ্টি করবে। এতে বিনিয়োগ বিঘ্নিত হতে পারে।ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান গতকাল সোমবার ঢাকায় দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনকালে এ কথা বলেন। ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) সহায়তায় আইসিসিবি ‘আন্তর্জাতিক বাণিজ্যের জন্য আইসিসির নিয়ম ও হাতিয়ার’ শীর্ষক কর্মশালাটির আয়োজন করে।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইসিসিবির ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের ডিন মামুন রশিদ, আইসিসিবির নির্বাহী পর্ষদের সদস্য আর মাকসুদ খান ও ওয়ালিউর রহমান ভূঁইয়া, মহাসচিব আতাউর রহমান এবং ঊর্ধ্বতন কর্মকর্তা ভিনসেন্ট ও’ব্রায়ান।বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও রপ্তানিভিত্তিক শিল্পগুলো থেকে ১১৮ জন এ কর্মশালায় যোগ দেন। আইসিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এসব তথ্য জানানো হয়।মাহবুবুর রহমান বলেন, ‘চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ এবং স্টক মার্কেটের নেতিবাচক পরিস্থিতি ব্যাংকের তারল্যের ওপর সাংঘাতিক চাপ সৃষ্টি করবে, যা কি না বেসরকারি খাতে ব্যাংকের ঋণ সরবরাহে বিঘ্ন সৃষ্টি করতে পারে।’বেসরকারি খাতে আরও বাণিজ্যিক ব্যাংককে অনুমোদন দেওয়ার কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত ব্যাংক খাতে তারল্য সংকট আরও বাড়াতে পারে বলে আইসিসিবির সভাপতি মন্তব্য করেন।আইসিসিবির সভাপতি বলেন, বিশ্ব আর্থিক সংকট বাংলাদেশের অর্থনীতিতেও অনিশ্চয়তা বাড়াবে। জিডিপিতে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে বলে বিশ্বব্যাংকের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে।