নতুন ভিত্তি বছর নিয়ে কিছু তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৮ জুলাই অনুষ্ঠিত টেকনিক্যাল কমিটির সভায় ২০০৫-০৬ ভিত্তি বছরের সিপিআই (ভোক্তা মূল্যসূচক বা সিপিআই) অনুমোদন দেওয়া হয়। এর ভিত্তিতেই আগামী ডিসেম্বর পর্যন্ত বিবিএস দুই ভিত্তি বছরেই মূল্যস্ফীতি ঘোষণা করবে।২০০৫-০৬ ভিত্তি বছরে গ্রামীণ ও শহরের খাদ্য তালিকায় পরিবর্তন আনা হয়েছে। এতে নতুন করে পণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার কিছু পণ্য বাদ পড়েছে। নতুন ভিত্তি বছরে গ্রামীণ পণ্য তালিকায় পণ্যের সংখ্যা ৩১৮টি। আগের ভিত্তি বছরের ১৮২টি পণ্য ঠাঁই পেয়েছে। বাদ পড়েছে ৩৩টি পণ্য। আর নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে ১৩৬টি পণ্য। একইভাবে শহরের তালিকায় এখন পণ্যের সংখ্যা ৪২২। এতে আগের ভিত্তি বছরের ২৭১টি পণ্য ঠাঁই পেয়েছে। বাদ পড়েছে ৩১টি পণ্য। আর নতুন করে যোগ হয়েছে ১৫১টি পণ্য।বিবিএস বলছে, গ্রামীণ ও শহরের খাদ্যপণ্য তালিকায় নতুন করে চাল (আতপ), আটা (লাল), ময়দা (সাদা), আমদানি করা রুই, সিলভার কার্প, পাঙাশ, তেলাপিয়া, ব্রয়লার মুরগি, গরুর কলিজাসহ কিছু সবজি অন্তর্ভুক্ত হয়েছে। আর খাদ্যবহির্ভূত পণ্য তালিকায় যোগ হয়েছে মোবাইল ফোন, মোবাইলের কথা বলার মাশুল, কয়েকটি ব্র্যান্ডের সিগারেট, রঙিন টেলিভিশন, ভিসিডি প্রভৃতি।