নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব কারখানায় পোশাকশিল্পের নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ।
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সমাবেশে এই দাবি জানান শ্রমিক সংগঠনের নেতারা। একই সঙ্গে তাঁরা রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ, ঠিকা কাজের শ্রমিকদের মজুরি নির্ধারণ, তাজরীনের মালিক দেলোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
সমাবেশে সংগঠনের সমন্বয়ক রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন মাহাবুবুর রহমান ইসমাইল, শামীম ইমাম, মীর মোফাজ্জল হোসেন, দীপক রায় প্রমুখ। বিজ্ঞপ্তি।